নির্মাণে প্রসেনজিৎ, নায়িকা হচ্ছেন কঙ্গনা!

নির্মাণে প্রসেনজিৎ, নায়িকা হচ্ছেন কঙ্গনা!

নিজেকে কার সঙ্গে তুলনা করলেন কঙ্গনা?

অনলাইন ডেস্ক:

আশির দশকের শুরুর ভাগ থেকে এখনও দাপটের সঙ্গে কাজ করে যাচ্ছেন প্রসেনজিৎ চ্যাটার্জি। টলিউড ছাড়িয়ে বলিউডেও তিনি কাজ করে পাচ্ছেন প্রশংসা। তবে প্রসেনজিতের মনে নির্মাণের ক্ষুধাও রয়েছে। তাই ফের নির্মাণে হাত দিচ্ছেন বুম্বাদা।

এবারের প্রজেক্ট নির্মাণ হবে বলিউড থেকে। যেখানে নায়িকা চরিত্রে থাকতে পারেন কঙ্গনা রনৌত। এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার

গত ৩০ সেপ্টেম্বর নিজের জন্মদিনে প্রশেনজিৎ ঘোষণা দিয়েছিলেন, নতুন ছবি পরিচালনায় হাত দিতে চান তিনি।

উনবিংশ শতকে বাংলার মঞ্চে সবচেয়ে আলোচিত অভিনেত্রী নটী বিনোদিনীর জীবনের ঘটনাপ্রবাহ নিয়েই ছবিটি নির্মিত হবে। তবে ছবির নাম এখনও চূড়ান্ত হয়নি।

জানা গেছে, নটী বিনোদিনীর পরিকল্পনা ও চিত্রনাট্য তৈরি করেছিলেন পরিচালক প্রদীপ সরকার। যিনি চলতি বছরের মার্চে মারা যান। মূলত এর পরই ছবিটি হাতে নেন প্রসেনজিৎ। যেহেতু হিন্দিতে নির্মিত হবে, তাই ছবির আয়োজনও থাকছে বৃহৎ পরিসরে। প্রথমে কিছু অংশের শুটিং মুম্বাইতে, বাকি অধিকাংশ দৃশ্যের চিত্রায়ন হবে কলকাতা ও এর আশেপাশে।

যদিও খবরটি নিয়ে এখনই কোনও প্রতিক্রিয়া দেননি প্রসেনজিৎ কিংবা কঙ্গনা কেউই। তবে এরইমধ্যে এই খবরে উচ্ছ্বসিত দুই তারকার ভক্তরা।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme