নোবেলের বিরুদ্ধে মামলার প্রতিবেদন পেছাল

নোবেলের বিরুদ্ধে মামলার প্রতিবেদন পেছাল

অনলাইন ডেস্ক:

কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলের বিরুদ্ধে প্রতারণার মামলার প্রতিবেদন দাখিলের দিন ফের পিছিয়েছে। আগামী ৫ ডিসেম্বর প্রতিবেদনটি জমার দিন ধার্য করেছেন আদালত। আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) ঢাকা মেট্রাপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এই আদেশ দেন।

এদিন মামলার তদন্ত প্রতিবেদন জমার দিন ধার্য ছিল। তবে, মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক হুমায়ুন কবির প্রতিবেদন দাখিল করতে পারেননি। এর প্রেক্ষিতে বিচারক নতুন দিন ধার্য করেন।

আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নথি থেকে জানা গেছে, অগ্রিম টাকা নিয়ে অনুষ্ঠানে না গিয়ে প্রতারণার অভিযোগে গায়ক মাঈনুল আহসান নোবেলের বিরুদ্ধে মামলা করেন শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ-২০১৬-এর প্রতিনিধি মো. সাফায়েত ইসলাম।

গত ১৭ মে আদালত এ মামলার এজাহার গ্রহণ করে আজ (৯ জুলাই) প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৮ এপ্রিল শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬ এর প্রথম পুনর্মিলনী আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাওয়ার জন্য মাইনুল আহসান নোবেলের সঙ্গে মোট এক লাখ ৭৫ হাজার টাকা চুক্তি করা হয়। পরে নোবেলকে বিভিন্ন সময়ে সর্বমোট এক লাখ ৭২ হাজার টাকা দেওয়া হয়। তবে অনুষ্ঠানে না গিয়ে প্রতারণা করে এ অর্থ আত্মসাৎ করেন তিনি।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme