নিউজ ডেস্ক
দক্ষিণী লেডি সুপারস্টার খ্যাত অভিনেত্রী নয়নতারার বিরুদ্ধে এবার এফআইআর দায়ের করা হয়েছে। নয়নতারা ও জয় অভিনীত ‘অন্নপূরণি’ সিনেমায় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা ও ‘লাভ জিহাদ’র মতো ব্যাপার প্রচার করার অভিযোগে এ এফআইআর দায়ের করা হয়।
গত বছরের ১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘অন্নপূরণি’ সিনেমা। সিনেমাটি নীরবেই সাড়া ফেলছিল। বক্স অফিসে পাঁচ কোটি রুপি আয় করেছে। এ নিয়ে যখন নানা আলোচনা, সেই সময় আইনি বিপাকে পড়লেন এর সংশ্লিষ্টরা।
দ্য রিপাবলিকের প্রতিবেদন অনুযায়ী টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, মুম্বাইয়ের এলটি মার্গ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এতে জয়, সত্যরাজ ও অভিনেত্রী নয়নতারাকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, সিনেমাটির একটি দৃশ্যে অভিনেতা জয় বলেছেন, রাম একজন মাংস ভক্ষক ছিলেন। আর এই বিষয়টি হিন্দু ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছ।
Leave a Reply