পদত্যাগ করলেন বিসিবি পরিচালক সাদেক

পদত্যাগ করলেন বিসিবি পরিচালক সাদেক

ম্যাচ ফিক্সিংয়ের গুরুতর অভিযোগ ওঠার পর শুক্রবার (২৩ জানুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদ থেকে সরে দাঁড়ান মোখলেসুর রহমান শামীম। তার পরদিনই পদত্যাগ করেলন বিসিবির আরেক পরিচালক ইশতিয়াক সাদেক।

গতকালর নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে মোখলেসুর রহমান শামীম লেখেন, ‘সাম্প্রতিক সময়ে আমার বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অডিট কমিটির চেয়ারম্যানসহ আমার সব দায়িত্ব থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি, যেন একটি সম্পূর্ণ নিরপেক্ষ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য তদন্ত নিশ্চিত করা যায়। এটি কোনোভাবেই দায় স্বীকার নয়; বরং দেশের ক্রিকেট ও প্রতিষ্ঠানের মর্যাদা অক্ষুণ্ণ রাখার প্রতি আমার দায়বদ্ধতার প্রকাশ।’

অব্যাহতির সিদ্ধান্ত কষ্টের হলেও প্রতিষ্ঠানের স্বার্থের বিবেচনায় এমনটা করেছেন জানিয়ে শামীম বলেন, ‘এই সিদ্ধান্ত নেয়া কষ্টের হলেও বিশ্বাস করি, ব্যক্তিগত অবস্থানের চেয়ে দেশের ক্রিকেটের সুনাম সবার আগে।’ তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি আরও জানান, ‘তদন্তে পূর্ণ সহযোগিতা করব এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি সত্য ও ন্যায় প্রতিষ্ঠিত হবে। সবসময় বাংলাদেশের ক্রিকেটের পাশে ছিলাম, আছি, থাকব।’

সম্প্রতি মোখলেসুর রহমান শামীমের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ তুলেছেন ফ্রিল্যান্স ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিম। তার প্রকাশিত ভিডিওতে শামীমের একাধিক কল রেকর্ড তুলে ধরা হয়েছে, যেখানে ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার আলামত পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme