পবিত্র শবে কদর আজ

পবিত্র শবে কদর আজ

প্রতিকী ছবি

আজ পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর। রমজান মাসের সবচেয়ে ফজিলতপূর্ণ এই রাত আজ সন্ধ্যার পর থেকে শুরু হয়ে ভোর পর্যন্ত পালিত হবে। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে রাতটি পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা।

ইসলাম ধর্মে লাইলাতুল কদরের রাতকে অত্যন্ত মর্যাদাপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। পবিত্র কোরআনে বলা হয়েছে, হাজার মাসের ইবাদতের চেয়েও এ রাতের ইবাদত উত্তম। মুসলমানরা বিশ্বাস করেন, এই রাতে মহান আল্লাহর অশেষ রহমত, মাগফিরাত ও বরকত নাজিল হয়।

পবিত্র রমজান মাসেই এ রাতে মহান আল্লাহর পক্ষ থেকে মানবজাতির পথনির্দেশনা হিসেবে পবিত্র আল কোরআন নাজিল হয়। তাই ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের আশায়— এই রাতটি ইবাদত-বন্দেগির মাধ্যমে অতিবাহিত করেন।

শবে কদর উপলক্ষে দেশের মসজিদগুলোতে বিশেষ নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির-আসকার, মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের বিভিন্ন মসজিদে তারাবির নামাজের পর থেকে রাতভর ওয়াজ মাহফিল, ধর্মীয় আলোচনা ও আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সোমবার বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আলোচনা সভা ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। সভায় পবিত্র কোরআন ও হাদিসের আলোকে লাইলাতুল কদরের ফজিলত, গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে ওয়াজ করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মুহাম্মদ মিজানুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আ. ছালাম খান। সভাপতিত্ব করবেন দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদ।

ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ নিজাম উদ্দিন এ তথ্য জানান। তিনি বলেন, ‘‘পবিত্র শবে কদর উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, ইসলামিক মিশন কেন্দ্র ও ইমাম প্রশিক্ষণ অ্যাকাডেমিতে অনুরূপ আলোচনা সভা ও দোয়া মহফিল আয়োজন করা হবে।

এদিকে অনেক মুসল্লি মসজিদে ইতেকাফ পালন করছেন। আবার অনেকে বাসা-বাড়িতেও নফল নামাজ, কোরআন তেলাওয়াত ও দোয়া-মোনাজাতে সময় কাটাবেন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme