পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবনতি

পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবনতি

নিউজ ডেস্ক:


পাসপোর্ট সূচকে এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ। ২০২৪ সালের সূচকে বাংলাদেশের অবস্থান ১০২তম। ২০২৩ সালের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০১তম। যৌথভাবে একই অবস্থানে ছিল কসোভো ও লিবিয়া।

মঙ্গলবার বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট সূচক প্রকাশ করেছে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান দ্য হেনলি অ্যান্ড পার্টনার্স। সর্বশেষ এই সূচকে শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ১০২তম অবস্থানে রয়েছে উত্তর কোরিয়া। যদিও এর আগে পাসপোর্ট সূচকে বাংলাদেশ ১০১তম স্থানে ছিল।

সূচকে প্রথম অবস্থানে যৌথভাবে আছে ছয়টি দেশ। এগুলো হলো- ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, সিঙ্গাপুর ও স্পেন। এই দেশগুলোর পাসপোর্টধারীরা বিশ্বের ১৯৪টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন।

সূচকের তথ্যমতে, এখন বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা আগাম ভিসা ছাড়া বিশ্বের ৪২টি দেশ ভ্রমণ করতে পারেন। অবশ্য ২০২৩ সালের সূচক অনুযায়ী, এই সংখ্যা ছিল ৪১।

বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট নিয়ে সূচকটি তৈরি করা হয়েছে। সূচকে বাংলাদেশের ওপরে ১০১তম অবস্থানে আছে ইরিত্রিয়া ও শ্রীলঙ্কা। বাংলাদেশের নিচে ১০৩তম অবস্থানে আছে লিবিয়া, নেপাল ও ফিলিস্তিন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme