পিএসসির নন–ক্যাডারে ২৫০০ পদে চাকরির সুযোগ

পিএসসির নন–ক্যাডারে ২৫০০ পদে চাকরির সুযোগ

ফাইল ছবি

নিউজ ডেস্ক:


নন–ক্যাডারে বড় ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সাংবিধানিক প্রতিষ্ঠানটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়েবসাইটে।
সেখানে পদ আছে ২ হাজার ৫০০–এর বেশি। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন আপনিও। আবেদন করা যাবে অনলাইনে।

বিজ্ঞপ্তি অনুসারে পদগুলো হলো- সহকারী পরিচালক (প্রশাসন), সরকারি পরিচালক (পরিকল্পনা ও পরিবীক্ষণ), সরকারি পরিচালক (সাধারণ), হাইড্রো মারফোলজিস্ট, হাইড্রলজিস্ট, সরকারি প্রকৌশলী, সরকারি পরিচালক (রিজার্ভার উৎপাদন), সরকারি পরিচালক (মাইনিং), সরকারি পরিচালক (আইসিটি), সরকারি পরিচালক (পিএসসি ও ডিফারেন্স), সিনিয়র কম্পিউটার অপারেটর, সরকারি পরিচালক টেলিভিশন, প্রকৌশল প্রশিক্ষণ, ইনস্ট্রাক্টর রসায়ন, ও পদার্থ, নেটওয়ার্ক বা ওয়েবসাইট ম্যানেজার পরিসংখ্যান কর্মকর্তা, আইন কর্মকর্তা, গবেষণা কর্মকর্তা, কৃষি প্রকৌশলী, প্রশাসনিক কর্মকর্তা, সহকারী গ্রন্থাগারিক, উপসহকারী পরিচালক, ফিজিক্যাল ইনস্ট্রাক্টর কাম প্রটোকল অফিসার (একাডেমি), উপসহকারী কৃষি কর্মকর্তা বা উপসহকারী উদ্যান কর্মকর্তা বা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বা উপসহকারী প্রশিক্ষক, ফিল্ম ট্রেইনার ও ব্যক্তিগত কর্মকর্তা।

আবেদনের নিয়ম: আবেদন করার বিভিন্ন নিয়ম ও বিজ্ঞপ্তিটি পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাবে। শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এক বা একাধিক পদে রেজিস্ট্রেশন করা যাবে। একাধিক পদে রেজিস্ট্রেশন করলে প্রতিপদের জন্য আলাদা আলাদা রেজিস্ট্রেশন জমা দিতে হবে।

ফি জমাদানের আগপর্যন্ত আবেদনপত্রে সংশোধনের সুযোগ রয়েছে। প্রার্থীদের আবেদনের প্রিন্ট কপি দেখে নিশ্চিত হয়ে ফি জমা দিতে হবে। ফি সমাধানের পর আবেদনপত্রে আর কোনো সংশোধনের সুযোগ থাকবে না।

আবেদন শুরু এবং শেষ সময়: আবেদন শুরু ১ এপ্রিল থেকে, আবেদন করা যাবে ৩০ এপ্রিল পর্যন্ত।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme