পুলিশে সার্জেন্ট পদে নিয়োগ, আবেদন করবেন যেভাবে

পুলিশে সার্জেন্ট পদে নিয়োগ, আবেদন করবেন যেভাবে

বাংলাদেশ পুলিশে সার্জেন্ট পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আজ ৮ মার্চ ২০২৬ থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। পাঁচ ধাপের বাছাই প্রক্রিয়া শেষে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণের জন্য মনোনয়ন দেওয়া হবে।

আবেদন ও বাছাইপ্রক্রিয়ার ধাপ

প্রথম ধাপ: অনলাইনে আবেদন ও শারীরিক সক্ষমতা যাচাই
প্রার্থীদের প্রথমে শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশ নিতে অনলাইনে আবেদন করতে হবে। এ ক্ষেত্রে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৪৮ টাকা।
আবেদন করতে হবে বাংলাদেশ পুলিশের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে—
বাংলাদেশ পুলিশ এর টেলিটক পোর্টাল: http://police.teletalk.com.bd

দ্বিতীয় ধাপ: প্রিলিমিনারি স্ক্রিনিং
অনলাইনে আবেদনকারীদের মধ্যে এসএসসি বা সমমান, এইচএসসি বা সমমান এবং ডিগ্রি বা স্নাতক পরীক্ষার ফলাফল ও উচ্চতার ভিত্তিতে প্রাথমিক বাছাই করা হবে।
এই স্ক্রিনিংয়ের মাধ্যমে নির্ধারিতসংখ্যক প্রার্থীকে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ Physical Endurance Test (PET)-এর জন্য ডাকা হবে।

তৃতীয় ধাপ: লিখিত, মনস্তত্ত্ব ও কম্পিউটার দক্ষতা পরীক্ষা
এই ধাপের পরীক্ষার জন্যও একই ওয়েবসাইটে আবেদন করতে হবে। আবেদন ফি ২২৩ টাকা।

লিখিত পরীক্ষার নম্বর বণ্টন—

  • বাংলা ও ইংরেজি রচনা ও কম্পোজিশন: ১০০ নম্বর (সময় ৩ ঘণ্টা)
  • সাধারণ জ্ঞান ও গণিত: ১০০ নম্বর (সময় ৩ ঘণ্টা)
  • মনস্তত্ত্ব: ৫০ নম্বর (সময় ১ ঘণ্টা)
  • মোট নম্বর ২৫০ এবং পরীক্ষার মোট সময় ৭ ঘণ্টা।

পরীক্ষার সময়সূচি ও কেন্দ্রসংক্রান্ত তথ্য পরে বাংলাদেশ পুলিশ এর অফিসিয়াল ওয়েবসাইট http://www.police.gov.bd–এ
প্রকাশ করা হবে। পাশাপাশি প্রার্থীদের মোবাইল ফোনেও এসএমএসের মাধ্যমে জানানো হবে।

চতুর্থ ধাপ: বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা
লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ৫০ নম্বরের বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
এ ক্ষেত্রে প্রার্থীরা USER ID ও PASSWORD ব্যবহার করে ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।

পঞ্চম ধাপ: স্বাস্থ্য পরীক্ষা
লিখিত, মনস্তত্ত্ব, বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ঢাকার রাজারবাগে অবস্থিত
কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল–এ নির্ধারিত তারিখে স্বাস্থ্য পরীক্ষায় অংশ নিতে হবে।

চূড়ান্ত নির্বাচন ও প্রশিক্ষণ

সব ধাপ শেষে সিলেকশন বোর্ডের সুপারিশ, স্বাস্থ্য পরীক্ষায় যোগ্যতা এবং পুলিশ ভেরিফিকেশন সন্তোষজনক হলে প্রার্থীদের চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে। নির্বাচিতদের এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণে অংশ নিতে হবে
বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীতে।

আবেদনের সময়সীমা 

  • আবেদন শুরু: ৮ মার্চ ২০২৬
  • আবেদন শেষ: ২ এপ্রিল ২০২৬

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুরোধ জানিয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme