পুষ্পা-২ : যে লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিলেন আল্লু অর্জুন

পুষ্পা-২ : যে লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিলেন আল্লু অর্জুন

অনলাইন ডেস্ক


পুষ্পা সিনেমায় এক লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিয়ে আলোচনায় এসেছেন তেলুগু সুপারস্টার আল্লু অর্জুন। বহুজাতিক মদ উৎপাদনকারী প্রতিষ্ঠানের লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন এই অভিনেতা। ‘পুষ্পা-২’ সিনেমায় প্রতিষ্ঠানটির পণ্যের প্রচারণায় ১০ কোটি রুপির লোভনীয় প্রস্তাব পান আল্লু। তবে সেই প্রস্তাব নাকচ করে দিয়েছেন পুষ্পা।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলছে, প্রতিষ্ঠানটির প্রস্তাব ছিল ‘পুষ্পা ২’-এ আল্লু অর্জুন যতবার সিগারেট ফুঁকবেন বা তামাক চিবোবেন, ততবার পর্দায় তাদের লোগো ভাসাতে হবে। কিন্তু ১০ কোটি রুপির প্রলোভন গলা দিয়ে নামানো যায়নি আল্লু অর্জুনের। শুধু এটিই নয়, পুষ্পার প্রথম পর্ব তথা ‘পুষ্পা: দ্য রাইজ’ মুক্তির পর একটি তামাক সংস্থা অর্জুনকে দিয়ে বিজ্ঞাপন করাতে চেয়েছিল, কিন্তু সে সময়ও প্রস্তাব ফিরিয়ে দেন আল্লু।

এ ধরনের প্রলোভন সামলানো খুব একটা সহজ নয়। শাহরুখ খান, অজয় দেবগন এমনকি অক্ষয় কুমারের মতো অভিনেতারা সমাজ বদলের ডাক দিয়ে সিনেমা বানালেও দিন শেষে গুটকা বা পান মসলার বিজ্ঞাপন করতে দেখা গেছে। সেখানে বিবেক বোধ, সমাজ চেতনা সবই অর্থের কাছে ফিকে হয়ে যায়। তবে আল্লু অর্জুনের ক্ষেত্রে এ চিত্রটা পুরো উল্টো।

প্রসঙ্গত, ‘পুষ্পা দ্য রাইজের’ জন্য ইতিমধ্যে সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছেন আল্লু। বছরের শুরুতে ‘পুষ্পা ২’-এ নিজের ফার্স্ট লুকও প্রকাশ করেছেন এই তেলুগু অভিনেতা। গত মাসে শুটিং করার সময় পেশীতে টান লাগায় এক সপ্তাহের জন্য বন্ধ ছিল সিনেমার কার্যক্রম। তবে ২০২৪ সালের ১৫ আগস্ট মুক্তি পাবে বলে আশা করছেন সিনেমাটির কলাকুশলীরা।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme