বিনোদন ডেস্ক
কলকাতা, মুম্বাই—দুই শহরেই কাজ করেন পূজা ব্যানার্জি। খুব বেশি বাংলা সিনেমা কিংবা ওয়েবে দেখা না গেলেও টলিউডে বেশ পরিচিত মুখ। তবে সোশ্যালে তিনি বেশ সরব। ইনস্টাগ্রামে সারাক্ষণই নানা ধরনের পোস্ট করতে থাকেন।
সম্প্রতি একটি ভিডিও শুট করেছেন নায়িকা। সেখানে দেখা যাচ্ছে নায়িকার পরনে বিকিনি। আর সেই সঙ্গে মানানসই স্কার্ট। ক্যামেরার সামনে একের পর এক পোজ দিয়ে যাচ্ছেন তিনি। ব্যস, পূজার এই ছবি দেখে খুবই বিরক্ত অনুরাগীরা। নানা জন নানা ধরনের মন্তব্য করেছেন।
মুক্তির অপেক্ষায় রয়েছে পূজার একটি বাংলা ছবি, যেটি পরিচালনা করেছেন রাজা চন্দ। ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে তাকে।
Leave a Reply