অর্থনীতি ডেস্ক:
পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর হবে। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এ ঘোষণা দেন।
সর্বশেষ ২০১৮ সালে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছিল।
এর আগে, মজুরি নির্ধারণে দুপুর ১২টা ২০ মিনিটে শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে বৈঠক শুরু হয়ে দুপুর দেড়টায় শেষ হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লা।
Leave a Reply