অনলাইন ডেস্ক:
ইসলামের নামে যারা মানুষ হত্যা করে তারাই প্রকৃত জঙ্গি, তবে প্রকৃত আলেমরা কখনোই জঙ্গি হতে পারে না বলে মন্তব্য করছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি।
শনিবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় মাদ্রাসা শিক্ষক সমাবেশ তিনি এ মন্তব্য করেন।
এসময় তিনি যারা ইসলামকে ব্যবহার করে ক্ষমতায় যেতে চাই, যারা এতিমের টাকা মেরে ক্ষমতায় যেতে চাই তাদের আগামীতে ভোট না দিতে আহবান জানান।
মাদ্রাসা শিক্ষার উন্নয়নে বর্তমান সরকারের ভূমিকা এবং শিক্ষকদের প্রত্যাশা’ শীর্ষক চট্টগ্রাম বিভাগীয় মাদ্রাসা শিক্ষক সমাবেশে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি, স্হানীয় সাংসদ আনিসুল ইসলাম মাহমুদ এমপি, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহা পরিচালক জনাব হাবিবুর রহমান।
Leave a Reply