প্রতিদিন ট্রেনে ঢাকা ছাড়ছেন প্রায় ২ লাখ মানুষ

প্রতিদিন ট্রেনে ঢাকা ছাড়ছেন প্রায় ২ লাখ মানুষ

প্রতিকী ছবি

নিউজ ডেস্ক:


ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেছেন, প্রতিদিন ট্রেনে করে ঢাকা ছাড়ছে প্রায় দুই লাখ মানুষ। আজ ঢাকা ও আশপাশের স্টেশন থেকে ৬৯টি ট্রেন ছেড়ে যাবে। এর মধ্যে ৪৪টি আন্তঃনগর ট্রেনের যাত্রী সংখ্যা ৩৩ হাজার ৫০০ জন। এছাড়া লোকাল, মেইল ও কমিউটার ট্রেন রয়েছে। ঢাকা রেলওয়ে স্টেশনে নিজ কক্ষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।

মাসুদ সারওয়ার বলেন, শুধু ঈদ নয়, সবসময়ই ট্রেনের ছাদে চড়ে ভ্রমন করা সম্পূর্ণভাবে নিষেধ। সার্বিকভাবে আমরা এখন পর্যন্ত সবকিছু ধরে রাখতে পেরেছি। আগামী দুই দিনও এমন সুষ্ঠু পরিবেশ থাকবে।

ঢাকা রেলওয়ে স্টেশনের এক নম্বর প্লাটফর্মে থাকা কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের যাত্রী মো. রাসেল মিয়া বলেন, ট্রেনে আমি কোনো আসন পাইনি। একটি স্ট্যান্ডিং টিকিট কিনেছি। ট্রেনে তেমন কোনো ভিড় নেই। ট্রেনের অতিরিক্ত যাত্রী হিসেবে যেমন স্বাচ্ছন্দ্যে যেতে পারছি, এমনটা ঈদের আগে কখনও দেখিনি।

এদিকে ঢাকা রেলওয়ে স্টেশনে কড়াকড়ি টিকিট চেকিং আর টিকিট যার ভ্রমণ তার নীতির কারণে পঞ্চম দিনেও স্টেশনে শৃঙ্খলা দেখা গেছে।

এই বিষয়ে রেলওয়ের ঢাকা বিভাগের বাণিজ্যিক কর্মকর্তা শাহ আলম কিরণ শিশির সংবাদমাধ্যমকে বলেন, আগামী দুই দিন ট্রেনে যাত্রী চাপ আরও বাড়তে পারে। এজন্য অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন। এখন পর্যন্ত যেভাবে টিকিট চেক করে যাত্রীরা প্লাটফরমে ঢুকছে আশা করি সামনের দুই দিনেও সেটি থাকবে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme