খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার করপোরেট প্রতিষ্ঠানগুলোর উদ্দেশে বলেছেন, বাজারে প্রতিযোগিতা করে ধান কেনা থেকে বিরত থাকতে হবে। ক্যাপাসিটির বেশি অবৈধ মজুত করলে কোনো ছাড় দেওয়া হবে না। তাদের আইন অনুযায়ী বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার বাংলাদেশ সচিবালয়ে নিজ দপ্তরে দেশের করপোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে এক সভায় এ কথা বলেন।
সভায় উপস্থিত ছিলেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. সাখাওয়াত হোসেন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, এফপিএমইউ’র মহাপরিচালক মো. শহিদুল আলম প্রমুখ।
সভায় সিটি গ্রুপ, স্কয়ার গ্রুপ, প্রাণ-আরএফএল, মেঘনা গ্রুপ, এসিআই ও আকিজ এসেনশিয়াল কম্পানির প্রতিনীধিগণ অংশ নেন। করপোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধীগণ বস্তায় মিল গেটের মূল্য লেখার বিষয়ে সম্মতি জানান এবং প্রতিষ্ঠানগুলো তাদের ক্যাপাসিটি ও ক্রয়-বিক্রয়ের চিত্র তুলে ধরে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
সভায় খাদ্যমন্ত্রী বলেন, ‘মিলারদের সাথে বৈঠক বসেছিলাম।তারা বলেছে করপোরেট প্রতিষ্ঠান প্রতিযোগিতা করে ধান কিনছে এবং মজুতও করছে। করপোরেট প্রতিষ্ঠান মোটা চালের ব্যবসা না করলে আমাদের সাথে বসার প্রয়োজন ছিল না। মিলারগণ আপনাদের দিকে আঙ্গুল তোলে। মিডিয়াও দোষারোপ করে।তাই আমরা প্রকৃত চিত্র জানতে চাই।’
Leave a Reply