অনলাইন ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর তিনটি সমঝোতা স্মারক সই হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লি সফর উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সমঝোতা স্মারকগুলো হলো–দুই দেশের মধ্যে টাকা ও রুপিতে লেনদেন সুগম করা, কৃষি খাতে গবেষণা ও সাংস্কৃতিক বিনিময় এবং বিদ্যুৎ ও রেলপথের একাধিক প্রকল্প।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারতের রাজধানী নয়াদিল্লিতে ৯ সেপ্টেম্বর অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল শুক্রবার দুপুরে ঢাকা ছাড়ছেন।
Leave a Reply