প্রধানমন্ত্রী স্বাস্থ্যখাতকে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন: স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী স্বাস্থ্যখাতকে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক:


স্বাস্থ্যমন্ত্রী ডা: সামন্ত লাল সেন বলেছেন, প্রধানমন্ত্রী আমাকে স্বাস্থ্যখাতে জিরো টলারেন্স নীতি করে দিয়েছেন। যদি কোনো ভুল চিকিৎসা বা চিকিৎসায় গাফলতি হয়, তাহলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সোমবার দুপুরে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সব চিকিৎসক খারাপ নয়, ভালো চিকিৎসকও আছে। চিকিৎসকরা কেন গ্রামে থাকতে চায় না, এবিষয়ে তাদের সঙ্গে কথা বলতে হবে। গ্রামে চিকিৎসকদের সিকিউরিটি কতটুকু আছে, গ্রামে চিকিৎসকদের সিকিউরিটি দিতে পারলে তারা অবশ্যই থাকবে। সে বিষয়ে আমরা কাজ করছি।

মন্ত্রী আরও বলেন, আমার প্রথম লক্ষ্য হচ্ছে, চিকিৎসা সেবা যেন সারা বাংলাদেশের গ্রামগঞ্জে ছড়িয়ে দিতে পারি। আমি যদি প্রতিটি হেলথ কমপ্লেক্স বা জেলার হাসপাতালগুলোকে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারি, তাহলে গ্রামগঞ্জের কোনো রোগী চিকিৎসা নিতে ঢাকা শহরে ভিড় করবে না।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme