প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

দীর্ঘ দুই দশকের অপেক্ষা আর রাজপথের লড়াইয়ের পর ক্ষমতায় এলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার বিকাল ৪টা ১২ মিনিটে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ শপথ পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ গ্রহণ শেষে শপথ নেন মন্ত্রিসভার অন্য সদস্যরা। তাদেরও শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ (টুকু), মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদসহ মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme