নিউজ ডেস্ক:
দেশের বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ায় প্রেক্ষিতে আবার স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। এখন সব থেকে ভালো মানের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ দাম এক হাজার ৭৪৯ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
এতে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম হয়েছে এক লাখ আট হাজার ১২৫ টাকা। সোমবার (২৭ নভেম্বর) থেকে এই দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।
রোববার (২৬ নভেম্বর) বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে কমিটির ভাইস চেয়ারম্যান এনামুল হক ভূঁইয়া লিটন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
এরআগে, গত ১৬ ও ২৭ অক্টোবর এবং ১৯ ও ০৫ নভেম্বর চার দফা স্বর্ণের দাম বাড়ানো হয়। তার আগে ১ ও ৫ অক্টোবর এবং ২৮ সেপ্টেম্বর তিন দফা স্বর্ণের দাম কমানো হয়। এরমধ্যে ২৮ সেপ্টেম্বর সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ২৮৪ টাকা কমানো হয়। আর ১ অক্টোবর কমানো হয় এক হাজার ৭৪৯ টাকা। আর ৫ অক্টোবর কমানো হয় এক হাজার ১৬৭ টাকা। অর্থাৎ তিন দফায় ভালো মানের এক ভরি স্বর্ণের দাম কমে চার হাজার ২০০ টাকা। আর ২৬ নভেম্বরসহ পাঁচ দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়েছে আট হাজার ৭৪৯ টাকা।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি এসোসিয়েশন স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে, যা সোমবার (২৭ নভেম্বর) থেকে কার্যকর হবে।
Leave a Reply