বছরের শুরুতেই ওমরাহ করতে গেলেন শাকিব

বছরের শুরুতেই ওমরাহ করতে গেলেন শাকিব

বিনোদন ডেস্ক


সৌদি আরবে ওমরাহ হজ পালনের উদ্দেশে রওনা দিয়েছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। মঙ্গলবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি।

ওমরাহ পালন শেষে আগামী সপ্তাহে ঢাকায় ফেরার কথা রয়েছে এই সুপারস্টারের। এর আগে, একাধিকবার ওমরাহ পালন করেছেন শাকিব খান।

জানা গেছে, ওমরাহ থেকে ফিরেই ‘দরদ’র ডাবিংয়ে অংশ নিতে ভারত যাবেন শাকিব। সেখান থেকে ফিরে ‘রাজকুমার’র সিনেমার শুটিংয়ে অংশ নেবেন। ইতোমধ্যে ছবির বাংলাদেশের অংশের শুটিং অনেকটাই শেষ। জানুয়ারির শেষে বাকি অংশের শুটিং হবে যুক্তরাষ্ট্রে।

২০২৩ সালে ‘প্রিয়তমা’র দারুণ ব্যবসার পর নতুন বছরে একাধিক ছবি নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হবেন শাকিব খান। এর মধ্যে রয়েছে ‘দরদ’, ‘রাজকুমার’ ও ‘তুফান’।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme