বছর শেষে সুখবর দিলেন মিম

বছর শেষে সুখবর দিলেন মিম

নিউজ ডেস্ক


বছরের একেবারে শেষে এসে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বিদ্যা সিনহা মিম অভিনীত কলকাতার ছবি ‘মানুষ’। সঞ্জয় সমদ্দার পরিচালিত এ সিনেমায় মূল চরিত্রে আছেন কলকাতার জিৎ। মিম রয়েছেন বিশেষ চরিত্রে। তবে পুরো সিনেমাটিতেই মিমের উপস্থিতি ও পুলিশি ‘মুভমেন্ট’ পছন্দ করছেন দর্শকরা।

এ সিনেমা প্রসঙ্গে মিম বলেন, ‘কিছুদিন আগে শহিদ সাংবাদিক শহীদুল্লাহ কায়সার ও তার স্ত্রী পান্না কায়সারের জীবনীর বিশেষ একটি অংশ নিয়ে তৈরি এ সিনেমার কাজ শেষ করেছি। পান্না কায়সারের মতো একজন গুণী মানুষের চরিত্রে অভিনয় করা আমার জন্য বড় ব্যাপার। দর্শক আমাকে তার বায়োপিকে দেখবেন, এটাতো বড় পাওয়া; যা আমার দর্শকদের জন্যও চমক।’

এদিকে ‘আমি ইয়াসমিন বলছি’ নামে আরও একটি সিনেমায় অভিনয় করার কথা রয়েছে মিমের। যদিও সিনেমাটির শুটিং কবে শুরু হবে তার বিশদ জানাতে পারেননি এই অভিনেত্রী।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme