বড়পর্দায় আসছে ‘থ্রি ইডিয়টস’, সিক্যুয়েলের খবর দিলেন আমির

বড়পর্দায় আসছে ‘থ্রি ইডিয়টস’, সিক্যুয়েলের খবর দিলেন আমির

দীর্ঘ প্রতীক্ষার পর আবারও ফিরতে যাচ্ছে বলিউডের বহুল আলোচিত সিনেমা ‘থ্রি ইডিয়টস’। এবার সিনেমাটির  সিক্যুয়েল নিয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খুললেন আমির খান আর তাতেই ভক্তদের উত্তেজনা এখন তুঙ্গে। বলিউডের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র ‘থ্রি ইডিয়টস’এর সিক্যুয়েল নিয়ে কাজ শুরু হয়েছে এমনটাই নিশ্চিত করেছেন অভিনেতা আমির খান। নির্মাতা রাজকুমার হিরানী আবারও ফিরছেন এই গল্পে, আর তাতে থাকছেন আগের পরিচিত চরিত্রগুলিও।

২০০৯ সালে মুক্তি পাওয়া ‘থ্রি ইডিয়টস’ ছিল ব্যাপক সফল একটি সিনেমা। আর এই সিনেমার গল্প বন্ধুত্ব, শিক্ষা ব্যবস্থা, সামাজিক চাপ, পরিবার আর স্বপ্ন যা বন্ধুত্ব। এবার তার সিক্যুয়েলে এক দশক পরের গল্প দেখানো হবে যেখানে র‍্যাঞ্চো, ফারহান ও রাজুর জীবন আবারও পর্দায় ফিরে আসবে।

ভারতীয় গণমাধ্যম ‘অমর উজালা’-কে দেয়া এক সাক্ষাৎকারে আমির খান জানান, তিনি ইতোমধ্যে গল্প শুনেছেন এবং সেটিকে “দারুণ” বলে অভিহিত করেছেন। আমির বলেন, ভাষায়, রাজু এখন ‘থ্রি ইডিয়টস টু’ নিয়ে কাজ করছেন। আমি গল্পটি শুনেছি, অসাধারণ লেগেছে। তিনি আরও বলেন, চিত্রনাট্যে এখনো কিছু কাজ বাকি থাকলেও গল্পটি বেশ আলাদা ধাঁচের, যেখানে প্রথম কিস্তির মতোই থাকবে ব্যতিক্রমী হাস্যরস।

এছাড়া নিজের জনপ্রিয় চরিত্র ফুংসুখ ওয়াংডুর ভূমিকায় আবার ফিরতে আগ্রহী আমির। তিনি বলেন, রাজু ও অভিজাত যে গল্পটি ভেবেছেন, তা খুব সুন্দর। আবার ফুংসুখ ওয়াংডু চরিত্রে অভিনয় করতে মুখিয়ে আছি।

এদিকে দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা দাদাসাহেব ফালকে-র বায়োপিক আপাতত স্থগিত রাখা হয়েছে। আমির জানান, রাজকুমার হিরানি এ নিয়ে তিনটি খসড়া তৈরি করলেও এখনো সন্তুষ্ট নন। তাই প্রকল্পটি আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে, ভবিষ্যতে আবার শুরু হতে পারে।

অন্যদিকে গুঞ্জন রয়েছে, আমির খান ব্যবসায়ী অশ্নীর গ্রোভার-এর বায়োপিকে অভিনয় করতে পারেন। সেখানে শ্রদ্ধা কাপুরকে নারী প্রধান চরিত্রে দেখা যেতে পারে এবং পরিচালনা করতে পারেন রাহুল মোডি। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

‘লাল সিং চাড্ডা’ প্রত্যাশা অনুযায়ী সফল না হওয়ার পর আমির খান অভিনয়ে কিছুটা বিরতি নিয়ে প্রযোজনা ও প্রচারণায় বেশি মনোযোগ দিচ্ছেন। বর্তমানে তিনি ‘এক দিন’ সিনেমাটি প্রযোজনা করছেন, যেখানে তার ছেলে জুনায়েদ খান অভিনয় করছেন এবং এতে বলিউডে অভিষেক হচ্ছে সাই পল্লবীর। এছাড়া তিনি ‘বাটওয়ারা ১৯৪৭’ সিনেমাটি প্রযোজনা করছেন, যেখানে অভিনয় করছেন সানি দেওল ও প্রীতি জিনতা, পরিচালনায় রয়েছেন রাজকুমার সন্তোষী।

সূত্র: গালফ নিউজ 

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme