প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লাসহ বন্যাকবলিত অঞ্চলগুলোতে টেলিযোগাযোগ সেবা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত বন্যায় প্লাবিত ১১ জেলায় দেড় হাজারের বেশি মোবাইল টাওয়ার অচল হয়ে পড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ফেনীতে। অচল টাওয়ারগুলোর মধ্যে ৪২ শতাংশ ফেনীর এবং ৪১ শতাংশ খাগড়াছড়ির। অচল টাওয়ারগুলো সচলে ব্যবস্থা নিচ্ছে বিটিআরসি।
দুপুর পৌনে ২টার দিকে ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
এতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টার রিপোর্ট অনুযায়ী বন্যায় প্লাবিত ১১টি জেলায় মোট ৬ হাজার ৯৮৬টি সাইটের (টাওয়ার) মধ্যে ৫ হাজার ৪৭৬টি সাইট সচল আছে। অচল রয়েছে ১ হাজার ৫১০টি টাওয়ার। অচল হয়ে পড়া টাওয়ারের হার ২১ দশমিক ৬ শতাংশ।
Leave a Reply