বাংলাদেশের যেসব হলে দেখা যাচ্ছে রণবীরের ‘অ্যানিম্যাল’

বাংলাদেশের যেসব হলে দেখা যাচ্ছে রণবীরের ‘অ্যানিম্যাল’

বিনোদন ডেস্ক:

রণবীর কাপুর-রাশমিকা মান্দানা অভিনীত সিনেমা ‘অ্যানিমেল’। গত ১ ডিসেম্বর বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পায় এটি। একই দিনে বাংলাদেশে মুক্তির কথা থাকলেও তা পিছিয়ে যায়। পরে আজ বৃহস্পতিবার থেকে দেশের ৪৮টি সিনেমা হলে দেখা যাচ্ছে বহুল আলোচিত এই সিনেমাটি। তথ্য নিশ্চিত করেছেন আমদানিকারক প্রতিষ্ঠান কিবরিয়া ফিল্মসের কর্ণধার গোলাম মোহাম্মদ কিবরিয়া লিপু।

সম্প্রতি বিনা কর্তনে চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে বলিউডের এ-গ্রেড সার্টিফিকেটপ্রাপ্ত ‘অ্যানিম্যাল’। এরপরই আজ মুক্তি পেল এটি। আমদানিকারক প্রতিষ্ঠানটির কর্ণধার জানান, মুক্তিপ্রাপ্ত হলের বেশির ভাগই সিঙ্গেল স্ক্রিন, বাকিগুলো মাল্টিপ্লেক্স।

এদিকে, ওটিটিতেও আসছে ‘অ্যানিম্যাল’। ২০২৪ সালে জানুয়ারির দ্বিতীয় কিংবা তৃতীয় সপ্তাহে স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে এটি।

ভারতে সাধারণত কোনো সিনেমা মুক্তির ৪৫ থেকে ৬০ দিন পর সেটি ওটিটিতে আসে। এই হিসাবে সংক্রান্তি উৎসবকেই বেছে নিয়েছেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা ও নেটফ্লিক্স কর্তৃপক্ষ। একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ১৩ কিংবা ১৪ জানুয়ারি ওটিটিতে মুক্তি পেতে পারে ‘অ্যানিম্যাল’।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme