বাংলা ওয়েব সিরিজে ফিরছেন রাইমা সেন

বাংলা ওয়েব সিরিজে ফিরছেন রাইমা সেন

টলিউড থেকে বলিউড, বড় পর্দা থেকে ওটিটি সব জায়গাতেই সমানভাবে দাপিয়ে বেড়ান অভিনেত্রী রাইমা সেন।ক্যারিয়ারে এখন পর্যন্ত ৮০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। ভিন্ন ভিন্ন চরিত্রে পর্দায় নিজেকে উপস্থাপন করে দর্শকদের মুগ্ধ করেছেন রাইমা। এবার ভক্তদের সুখবর দিলেন তিনি।

টলিউডে খুব বেছে বেছেই কাজ করেন রাইমা। শিগগিরই বাংলায় কাজ করতে চলেছেন এ অভিনেত্রী। তবে কোনো সিনেমা নয়, একটি ওয়েব সিরিজের প্রধান চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে।

সম্প্রতি ‘কলঙ্ক’ নামে একটি নতুন ওয়েব সিরিজের প্রস্তাব পেয়েছেন রাইমা। একটি ওটিটি প্ল্যাটফর্মের জন্য তৈরি হচ্ছে সিরিজটি। তবে এই সিরিজটি নিয়ে নির্মাতারা আর কোনো তথ্য প্রকাশ করেনি। শুধু সিরিজের পোস্টারটি প্রকাশ্যে এসেছিল।

জানা গেছে, ‘কলঙ্ক’ সিরিজে কাজের জন্য সম্মতিও জানিয়েছেন রাইমা। তবে সিরিজের বিষয়বস্তু নিয়ে এখনই কিছু জানা যাচ্ছে না। বরাবরই সাহানার কনটেন্টে নারী স্বাধীনতা বিষয়ক বার্তা থাকে। তাই অনুমান করা যায়, সে রকমই কোনো বিষয় নিয়ে তৈরি হতে পারে ওয়েব সিরিজ ‘কলঙ্ক’। পূজার পর সিরিজটির শুরু হবে বলে জানা গেছে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme