নিউজ ডেস্ক:
ঈদের আগে বিএনপির বেশ কিছু গুরু্ত্বপূর্ণ পদে রদবদল আনা হয়েছে।গতকাল কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে বড় রদবদলের পর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য পদে একজন এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য পদে পাঁচজনকে মনোনীত করা হয়েছে।
নতুন মুখের মধ্যে রয়েছেন
১. মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দীন সদস্য, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল।
২. জাহান পান্না (রাজশাহী) সদস্য, জাতীয় নির্বাহী কমিটি-বিএনপি।
৩. নাজমুন নাহার বেবী (চাঁদপুর) সদস্য, জাতীয় নির্বাহী কমিটি-বিএনপি।
৪. মো. মাইনুল ইসলাম (টাঙ্গাইল) সদস্য, জাতীয় নির্বাহী কমিটি-বিএনপি।
৫. আজম খান (দক্ষিণ আফ্রিকা) সদস্য, জাতীয় নির্বাহী কমিটি-বিএনপি।
৬. বেলায়েত হোসেন মৃধা (নরসিংদী) সদস্য, জাতীয় নির্বাহী কমিটি-বিএনপি।
Leave a Reply