বিএনপির রাজনীতিতে যোগ দিলেন রুকাইয়া জাহান চমক

বিএনপির রাজনীতিতে যোগ দিলেন রুকাইয়া জাহান চমক

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তারকাদের অংশগ্রহণের আলোচনার মধ্যে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। কুষ্টিয়া থেকে সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপত্র নেওয়ার বিষয়টি তিনি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

শুক্রবার (১৮ এপ্রিল) সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের সাক্ষাৎকার শুরু করে বিএনপি। বিকেলে সাক্ষাৎকারে অংশ নেন চমক।

সাক্ষাৎকার শেষে তিনি বলেন, দেশের জন্য কাজ করতে এবং বিশেষ করে নারীদের জন্য কাজের সুযোগ তৈরির লক্ষ্যেই রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়েছেন।

চমক বলেন, বিএনপির প্ল্যাটফর্মে যুক্ত হলে তার পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব বলে মনে করছেন তিনি।

প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে, সবকিছু ইতিবাচক মনে হয়েছে। মনোনয়ন নিয়ে আমি আশাবাদী। দল যে সিদ্ধান্ত নেবে, তা মেনে নেব।

সাক্ষাৎকার বোর্ডে তাকে বিএনপিকে ‘সার্ভ’ করতে চান কি না, জানতে চাওয়া হলে তিনি সম্মতি জানান বলে জানান এই অভিনেত্রী।

আমার প্রথম লক্ষ্য দেশকে সেবা করা। বিএনপি যদি সেই সুযোগ দেয়, আমি কৃতজ্ঞ থাকব।

শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে চমক লেখেন, নতুন জার্নি শুরু করলাম। আলহামদুলিল্লাহ। শিগগিরই বিস্তারিত জানাব। পাশে থেকো, দোয়ায় রেখো।

এর আগে একই সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সংগীতশিল্পী কনকচাঁপা, রিজিয়া পারভীন ও বেবী নাজনীনসহ আরও কয়েকজন পরিচিত তারকা।

২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হওয়ার মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন চমক। পরে টেলিভিশন নাটক ও ওয়েব সিরিজে কাজের পাশাপাশি সাম্প্রতিক সময়ে বিভিন্ন সামাজিক ইস্যুতেও সরব ছিলেন তিনি।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme