প্রথম রাজনৈতিক দল হিসেবে বিএনপির নেতারা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন। প্রধান উপদেষ্টার আমন্ত্রণে আজ সোমবার (১২ আগস্ট) বিকেল ৪টায় তার রাষ্ট্রীয় বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার ও শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন।
তারা জানান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্যরা অংশগ্রহণ করবেন।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রথম বিএনপির সঙ্গে বৈঠকে বসছেন ড. মুহাম্মদ ইউনূস।
Leave a Reply