বিচ্ছেদ নিয়ে অবশেষে মুখ খুললেন তানজিকা

বিচ্ছেদ নিয়ে অবশেষে মুখ খুললেন তানজিকা

সময়ের সঙ্গে নিজেকে নতুনভাবে প্রমাণ করে চলেছেন তানজিকা আমিন। ক্যারিয়ারের নানা উত্থান-পতন পেরিয়ে বর্তমানে তিনি ব্যস্ত সময় পার করছেন। ব্যক্তিজীবনের নীরব অধ্যায় নিয়েও এবার মুখ খুলেছেন এক পডকাস্টে, যা নতুন করে এনেছে আলোচনায়।

অবশেষে বিচ্ছেদ নিয়ে খোলামেলা কথা বলেছেন তানজিকা আমিন। তিনি বলেন,‘দুজন ভালো মানুষ একসঙ্গে ভালো থাকতে পারিনি। নির্ঝর খুবই ভালো মানুষ। সে এখন অন্য জায়গায় সুন্দরভাবে সংসার করছে, আমিও আমার জায়গায় ভালো আছি। শুধু আমাদের একসঙ্গে থাকা হয়নি।’

তানজিকা আরও বলেন, ‘আমাদের একটা অভ্যাস কোনো কিছু কাজ না করলে সেটাকে ভুল সিদ্ধান্ত বলি। কিন্তু আমার বিয়ের সিদ্ধান্ত পারফেক্ট ছিল। ডিভোর্সটা আনফরচুনেটলি হয়েছে। আমাদের সময়টা সুন্দর ছিল, আমি তা উপভোগ করেছি। এসব নিয়ে কোনো অনুশোচনা নেই।’

২০০৪ সালের ‘লাক্স-আনন্দধারা মিস ফটোজেনিক’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে বিনোদন অঙ্গনে পথচলা শুরু করেন তানজিকা আমিন। দীর্ঘ ২২ বছরের ক্যারিয়ারে কাজের সংখ্যা তুলনামূলক কম। তবে দুই বছর আগে ওটিটি সিরিজ ‘মহানগর ২’-এ অভিনয়ের মাধ্যমে নতুন করে আলোচনায় আসেন তিনি।

 ব্যক্তিজীবনে বিবাহ বিচ্ছেদের পর দীর্ঘ সময় একাই ছিলেন তানজিকা। পরে ২০২৪ সালের ৬ ডিসেম্বর পারিবারিক আয়োজনে অস্ট্রেলিয়াপ্রবাসী সাইফ বাসুনিয়াকে বিয়ে করেন তিনি।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme