বিশ্বকাপেও থাকছেন মাহমুদউল্লাহ!

বিশ্বকাপেও থাকছেন মাহমুদউল্লাহ!

অনলাইন ডেস্ক:

এশিয়া কাপে নানা হিসেব-নিকেশ আর সমীকরণ মেলাতে গিয়ে দলে ঠাঁই হয়নি অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদের। দলের সাত নম্বর পজিশন নিয়ে এশিয়া কাপ শুরুর আগেই অনেক কাঁটাছেড়া হয়েছে। নতুন করে যাদের দলে সুযোগ হয়েছেন তারাও ব্যর্থ হয়েছেন। সূত্র জানাচ্ছে, আসন্ন নিউজিল্যান্ড সিরিজ দিয়ে আবারো দলে ফিরবেন রিয়াদ। এই সিরিজটিতে ভালো করলেই মিলবে বিশ্বকাপের টিকিট।

তবে রিয়াদ ভক্তরা অভিযোগ করেন, সম্প্রতি গণমাধ্যমে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল দাবি করেছেন, ওয়ানডে অধিনায়ক সাকিব আল হাসান রিয়াদকে নাকি দলে চেয়েছিলেন।‘মাইনাস ফর্মুলায়’ বাদ গেছেন টাইগার এই ব্যাটার।

কিন্তু রিয়াদ দলে না থেকেও বারবার উঠে এসেছে আলোচনায়। বিশেষ করে ব্যাটিং ব্যর্থতায় আরেকটা এশিয়া কাপ ভরাডুবির পর প্রশ্নটা উঠছেই। শেষমেশ প্রশ্নের মুখে পড়তে হয়েছে টাইগার অধিনায়ক সাকিবকেও।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন যেমনটি বলছিলেন, নিউজিল্যান্ড সিরিজে ক্রিকেটারদের আবারো পরখ করা হবে। এছাড়া রিয়াদকে নিয়ে পাপনের ভাষ্য ছিল, ‘রিয়াদের সামনে সুযোগ আছে নিউজিল্যান্ড সিরিজে দলে ফেরার। অভিজ্ঞতার একটা মূল্য আছে। এই সিরিজে আমাদের অনেকেই খেলবে না হয়তো, ইনজুরির কারণে। আমাদের ইনজুরির ভয় আছে প্রচুর। এরপরেই যেহেতু বিশ্বকাপ, তাই আমাদের অনেক খেলোয়াড়কেই আমরা এই সিরিজে খেলাবো না।

বিশ্বকাপের আগে এই সিরিজেও চলবে টাইগারদের পরীক্ষা-নিরীক্ষা। চলতি মাসের ১৭ সেপ্টেম্বর তিন ওয়ানডে খেলতে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড দল। পেশীর ইনজুরিতে পড়া নাজমুল হোসেন শান্তর সঙ্গে আরো কয়েকজন নিয়মিত ক্রিকেটার থাকতে পারেন বিশ্রামে। সেই আলোচনায় রয়েছেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের বিশ্রামের বিষয়ও!

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme