বিশ্বকাপ সামনে রেখে দল ঘোষণা করল পর্তুগাল

বিশ্বকাপ সামনে রেখে দল ঘোষণা করল পর্তুগাল

ফাইল ছবি

আসন্ন ফিফা বিশ্বকাপকে সামনে রেখে দল ঘোষণা করেছে পর্তুগাল। ক্রিশ্চিয়ানো রোনালদোকে রেখেই ২৭ সদস্যের দল ঘোষণা করেন কোচ রবার্তো মার্তিনেস। ষষ্ঠবারের মতো পর্তুগালের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন ৪১ বছর বয়সী এই তারকা।

বিশ্বকাপের গ্রুপ ‘কে’-তে পর্তুগালের প্রতিপক্ষ হিসেবে খেলবে কলম্বিয়া, উজবেকিস্তান এবং ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো।

আগামী ১৭ জুন হিউস্টনে কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পর্তুগাল। এরপর ২৩ জুন একই ভেন্যুতে উজবেকিস্তান এবং ২৮ জুন মিয়ামিতে কলম্বিয়ার মুখোমুখি হবে রোনালদো বাহিনী।

পর্তুগালের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক

দিওগো কস্তা, জোসে সা, রুই সিলভা ও রিকার্দো ভেলহো।

রক্ষণভাগ

দিওগো দালোত, নেলসন সেমেদো, জোয়াও কানসেলো, নুনো মেন্দেস, গনসালো ইনাসিও, রেনাতো ভেইগা, রুবেন দিয়াস, টমাস আরাউজো, ও ম্যাথিউস নুনেস।

মাঝমাঠ ও আক্রমণভাগ

রুবেন নেভেস, সামুয়েল কস্তা, জোয়াও নেভেস, ভিতিনহা, ব্রুনো ফার্নান্দেস, বার্নার্দো সিলভা, ক্রিস্টিয়ানো রোনালদো, জোয়াও ফেলিক্স, ত্রিনকাও, ফ্রান্সিসকো কনসেইসাও, পেদ্রো নেতো, রাফায়েল লেয়াও, গনসালো গেদেস ও গনসালো রামোস।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme