বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

অর্থনীতি ডেস্ক


আন্তর্জাতিক বাজারে গত কিছুদিন ধরেই স্বর্ণের দাম বাড়ছিল। একপর্যায়ে প্রতি আউন্সের দর ২০৫০ ডলার ছাড়িয়ে গিয়েছিল। অবশেষে মঙ্গলবার (১৬ জানুয়ারি) নিরাপদ আশ্রয় ধাতুটির মূল্য হ্রাস পেয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়, চলতি সপ্তাহে বৈঠকে বসবেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) নীতি-নির্ধারকরা। সেখানেই জানানো হবে, ২০২৪ সালের শুরুতে সুদের হার বাড়ানো  না কমানো হবে।

পরিপ্রেক্ষিতে আলোচ্য কার্যদিবসে স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের দাম কমেছে শূন্য দশমিক ৭ শতাংশ। প্রতি আউন্সের দর স্থির হয়েছে ২০৪১ ডলার ০৯ সেন্টে। একই কর্মদিবসে ফিউচার মার্কেটে ইউএস বেঞ্চমার্ক স্বর্ণের মূল্য নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ৩ শতাংশ। আউন্সপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ২০৪৫ ডলারে।

বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান অ্যাক্টিভ ট্রেডসের জ্যেষ্ঠ বিশ্লেষক রিকার্ডো ইভানজেলিস্তা বলেন, ইতোমধ্যে ডলার শক্তিশালী হয়েছে। পাশাপাশি ট্রেজারি বন্ড ইল্ড ঊর্ধ্বগামী হয়েছে। ফলে স্বর্ণের দরপতন ঘটেছে। তবে শিগগিরই চকচকে ধাতুটির মূল্য ২০০০ ডলারের নিচে নামার সম্ভাবনা নেই। অধিকন্তু বাড়তে পারে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme