বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে

বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে

প্রতিকী ছবি

দুর্বল ডলার এবং চলতি সপ্তাহে প্রকাশিতব্য যুক্তরাষ্ট্রের একাধিক অর্থনৈতিক প্রতিবেদনের দিকে সতর্ক দৃষ্টি রাখছেন বিনিয়োগকারীরা। ফলে তারা আবারও মূল্যবান ধাতুকেই নিরাপদ বিনিয়োগ হিসেবে দেখছেন। এতে করে বিশ্ববাজারে স্বর্ণসহ সব মূল্যবান ধাতুর দাম এখন ঊর্ধ্বমুখী।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৮ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম  ১ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়ে আউন্সপ্রতি ৫ হাজার ১২ দশমিক ৫৩ ডলারে পৌঁছেছে। একই সময়ে এপ্রিল ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারস ১ দশমিক ১ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৫ হাজার ৩৩ দশমিক ৭০ ডলারে দাঁড়ায়।

এক্সএস.কমের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক রানিয়া গুলে বলেন, ‘নিরাপদ আশ্রয় হিসেবে মার্কিন ডলারের পতনের প্রেক্ষাপটে স্বর্ণের চাহিদায় জোরালো উল্লম্ফন দেখা যাচ্ছে।’

অন্যদিকে স্পট মার্কেটে রূপার দাম ৪ দশমিক ৩ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৮১ দশমিক ৩২ ডলারে পৌঁছেছে। গত ২৯ জানুয়ারি রূপা সর্বকালের সর্বোচ্চ ১২১ দশমিক ৬৪ ডলারের মাইলফলক স্পর্শ করেছিল।

স্পট মার্কেটে প্লাটিনামের দাম ১ দশমিক ৫ শতাংশ কমে আউন্সপ্রতি ২ হাজার ৬৫ দশমিক ১০ ডলারে নেমে এসেছে। আর প্যালাডিয়ামের দাম ১ দশমিক ১ শতাংশ হ্রাস পেয়ে আউন্সপ্রতি ১ হাজার ৬৮৭ দশমিক ৫০ ডলারে দাঁড়ায়।

এদিকে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৯ হাজার ১৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৫৬৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়ছে ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা।

সূত্র: রয়টার্স

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme