নিউজ ডেস্ক:
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এর আগে গত বুধবার হৃদরোগের সমস্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন তিনি।
হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালে ভর্তির পর মির্জা ফখরুলের হার্টের এনজিওগ্রাম করা হয়। এনজিওগ্রামের রিপোর্ট ভালো আসে। একরাত হাসপাতালে থেকে বৃহস্পতিবার সকালে বাসায় ফেরেন বিএনপি মহাসচিব। রোববারও তার এনজিওম গ্রাম করা হয়েছে। রিপোর্ট ভালো। তবে পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। বর্তমানে বাসায় বিশ্রামে রয়েছেন মির্জা ফখরুল।
এদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও খালেদা জিয়া এখনো সিসিইউ সংবলিত কেবিনে চিকিৎসকদের সার্বক্ষণিক তত্ত্বাবধান ও পর্যবেক্ষণে রয়েছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন রোববার বিকেলে কালবেলাকে এ তথ্য জানান।
Leave a Reply