ব্যাংক ঋণ নেই ফেরদৌসের, বছরে আয় ৫০ লাখ

ব্যাংক ঋণ নেই ফেরদৌসের, বছরে আয় ৫০ লাখ

বিনোদন ডেস্ক


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে নৌকার মাঝি হতে লড়বেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি। এরই মধ্যে গত ২৯ নভেম্বর হলফনামা জমা দিয়েছেন।

হলফনামা অনুযায়ী, তার বার্ষিক আয় ৫০ লাখ ৪৬ হাজার ৪৯৭ টাকা। তার কোনো ব্যাংক ঋণ নেই।

হলফনামা থেকে জানা গেছে, নায়ক ফেরদৌসের নগদ টাকার পরিমাণ ৩১ লাখ ২৮ হাজার ৬৫৮ টাকা। ব্যাংকে রয়েছে ৩১ লাখ ৫৭ হাজার ৯৯৭ টাকা, বিভিন্ন কোম্পানিতে শেয়ার রয়েছে ১১ লাখ ২৫ হাজার টাকার।

এছাড়া স্থায়ী আমানতের বিপরীতে বিনিয়োগ ১ কোটি ৯ লাখ ৩২ হাজার ২৯৬ টাকা। ২০ লাখ টাকা মূল্যের ব্যক্তিগত গাড়িও রয়েছে তার। ব্যবসায় পুঁজি রয়েছে ১০ লাখ ৫৫ হাজার ৩১০ টাকা। তার স্থাবর সম্পত্তির পরিমাণ ৩৪ লাখ ২৭ হাজার ২৫০ টাকা।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme