অনলাইন ডেস্ক:
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ভিসানীতি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপার, এ নিয়ে আমাদের কিছু বলার নেই। যুক্তরাষ্ট্র কাকে ভিসা দেবে, কাকে দেবে না সেটা তাদের নিজস্ব এখতিয়ার।
শনিবার সাতক্ষীরা পুলিশ লাইনসে ইনডোর প্লেগ্রাউন উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আসাদুজ্জামান খান কামাল বলেন, কোনো দল বা ব্যক্তিকে পক্ষ করে যুক্তরাষ্ট্রের ভিসানীতি নয়। দেশটি বলেছে, আসন্ন নির্বাচনের অন্তরায় যারা হবেন, নির্বাচনে যারা বাধাগ্রস্ত করবেন এবং নির্বাচন পণ্ড করার চেষ্টা করবেন তাদের জন্য এই ভিসানীতি প্রয়োগ হবে। আমরা মনে করি, এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার।
তিনি বলেন, আমাদের নির্বাচন খুবই আসন্ন, এজন্য সব দল তাদের বিভিন্ন দাবি নিয়ে আমাদের কাছে আসছে। আমার মনে হয় কিছুদিন পরে জনগণ আনন্দিত হয়ে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনটি সুসংঘটিত করবে।
Leave a Reply