ভিসা নিয়ে কোনো সমস্যা নেই: ধর্মমন্ত্রী

ভিসা নিয়ে কোনো সমস্যা নেই: ধর্মমন্ত্রী

অনলাইন ডেস্ক:


ভিসা নিয়ে কোনো সমস্যা নেই এবং সব হজযাত্রী সঠিক সময়ে সৌদি আরবে যেতে পারবেন বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান। মঙ্গলবার সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

ধর্মমন্ত্রী বলেন, ‘ভিসা নিয়ে কোনো সমস্যা নেই। এটা যে যেভাবে বলুক, ফ্লাইট যখন যেটা চালু হচ্ছে, আমাদের হজযাত্রীরা টিকিট নিচ্ছেন, ভিসা নিচ্ছেন। কোনো সমস্যা নেই। আপনারা নিশ্চিত থাকুন, এটা কোনো সমস্যা হবে না। আমরা নির্দ্বিধায় এটা চালিয়ে নিতে পারব, সে সুযোগ আমাদের আছে।’

তিনি বলেন, ‘সমস্যার চিন্তা তো আপনাদের চাইতে আমাদের বেশি। আমরা সমস্যা অনুভব করছি না। আমরা সঠিক সময় আমাদের সব কাজই করতে পারব ইনশাআল্লাহ। এতে কোনো সন্দেহ নেই।

তিনি আরও বলেন, ‘হজযাত্রী নেওয়ার দায়িত্ব সৌদি আরব সরকারের। ভিসা দেওয়ার দায়িত্বও তাদের। তারা যদি হজযাত্রী না নিতে পারে, তাহলে ব্যর্থতা তাদের। তবে আমি এটুকু বলতে পারি, আমাদের পক্ষ থেকে এবং সৌদি সরকারের পক্ষ থেকে, সব হজযাত্রী সঠিক সময়ে হজে যেতে পারবেন। আর সঠিক সময়ে ভিসা হবে ইনশাআল্লাহ।

 

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme