ভুল সিদ্ধান্তে বিএনপি ক্ষতিগ্রস্ত : নানক

ভুল সিদ্ধান্তে বিএনপি ক্ষতিগ্রস্ত : নানক

নিউজ ডেস্ক:


ভুল সিদ্ধান্তের কারণে বিএনপি নামক দলটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।বৃহস্পতিবার মোহাম্মদ উচ্চবালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নানক বলেন, বিএনপি আন্দোলন করবে এটাই স্বাভাবিক। আশা করি বিএনপি তাদের ২৮ অক্টোবরের অপরাধ, তাদের অরাজনৈতিক আচরণের বিষয়গুলো মূল্যায়ন করবে। ভুলপথ পরিহার করে রাজনৈতিক সঠিক ধারায় এগিয়ে যাবে।

তিনি বলেন, বিএনপি মহাসচিবের জামিন প্রাপ্তি, আমি মনে করি বিএনপি যে ভুল সিদ্ধান্তগুলো নিয়েছিল, সে ভুল সিদ্ধান্তে বিএনপি নামক দলটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিএনপির হত্যাকাণ্ডের বিচার বিষয়ে জাহাঙ্গীর কবির নানক বলেন, আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, যারা হত্যাকাণ্ড করেছে, যারা প্রধান বিচারপতির বাড়ি এবং বিচারকদের বাসভবনে হামলা করেছে, যারা ট্রেনে আগুন দিয়ে মানুষকে হত্যা করেছে, যারা বাসে আগুন দিয়ে সাধারণ যাত্রীদের হত্যা করেছে, এ অপরাধের জন্য তাদের বিচার হতেই হবে। জামিন একটি স্বাভাবিক ধারা জামিন পেতেই পারে, আদালত ইচ্ছা করলে জামিন দিতেই পারেন। জামিন ব্যাপারে আমাদের কোনো কথা নেই। আমি অনুরোধ করবো সংশ্লিষ্ট যারা রয়েছে যে ঘটনাগুলো ঘটেছে যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে, অবিলম্বে তার বিচার হওয়া উচিত।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme