মধ্যরাতে চট্টগ্রামের উদ্দেশে রওনা হচ্ছে এমভি আবদুল্লাহ

মধ্যরাতে চট্টগ্রামের উদ্দেশে রওনা হচ্ছে এমভি আবদুল্লাহ

অনলাইন ডেস্ক:


সোমালি জলদস্যুর হাত থেকে মুক্ত বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ ২৩ নাবিক নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা হতে যাচ্ছে। বুধবার মধ্যরাতেই জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের সমুদ্রসীমা ত্যাগ করবে বলে জানা গেছে।

জাহাজের প্রধান প্রকৌশলী এ এস এম সাইদুজ্জামান স্থানীয় সময় আজ বিকেলে তথ্য নিশ্চিত করেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত জাহাজটি আমিরাতের ফুজাইরাহ বন্দর সীমানায় অবস্থান করছে। আজ মধ্যরাতেই ২৩ নাবিক নিয়ে চট্টগ্রামের উদ্দেশে নোঙর তুলবে জাহাজটি। ইতোমধ্যে আমিরাত থেকে জাহাজে ৫৫ হাজার টন চুনা পাথর বোঝাই করা হয়েছে।

সাইদুজ্জামান জানান, ফুজাইরাহ বন্দর থেকে জাহাজে জ্বালানি তেল নেওয়া হচ্ছে। তেল নেওয়া সম্পন্ন হলে রাত ১২টার মধ্যেই জাহাজটি দেশের উদ্দেশে রওনা হবে। আগামী ১৫ মে’র মধ্যে জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে।

তিনি জানান, জিম্মিদশা থেকে মুক্তি পাওতার পর শারজাহর আল হামরিয়া বন্দরে জাহাজে থাকা ৫৫ হাজার টন কয়লা খালাস করা হয়। এরপর গত শনিবার (২৭ এপ্রিল) বিকেলে নতুন কার্গো বোঝাই করতে জাহাজটি দেশটির মিনা সাকার সমুদ্র বন্দরে যায়। সেখানে নতুন করে ৫৫ হাজার টন চুনা পাথরের কার্গো বোঝাই করা হয়।

কেএসআরএম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম জানান, আরম আমিরাত ত্যাগ করার পর মে মাসের দ্বিতীয় সপ্তাহে এমভি আবদুল্লাহ ২৩ নাবিকসহ চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে।

এর আগে ২৩ নাবিকসহ জাহাজটি গত ২১ এপ্রিল বিকেলে আল হামরিয়া বন্দরের বহির্নোঙরে নোঙর করে। এর পরদিন (২২ এপ্রিল) রাতে জেটিতে নোঙর ফেলে জাহাজটি। এরপর শুরু হয় কয়লা খালাসের প্রক্রিয়া।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme