বিনোদন ডেস্ক:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের হয়ে লড়তে চেয়েছিলেন অভিনেত্রী মাহিয়া মাহি। কিন্তু তাকে মনোনয়ন দেওয়া হয়নি। এই আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন বর্তমান এমপি মু. জিয়াউর রহমান। তবে মনোনয়ন না পেলেও নৌকার পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ নেওয়ার কথা জানিয়েছেন এই অভিনেত্রী।
তিনি বলেন, এটা তো এক্সপেক্টেড, অনেকদিন ধরে যারা রাজনীতি করে আসছেন, তাদেরই তো মনোনয়ন দেওয়া হবে। তবে আমি আমার কার্যক্রম অব্যাহত রাখবো। দলের সিদ্ধান্ত মেনে নিয়ে আমি নৌকার পক্ষে কাজ করবো। আর মানুষের জন্য যেহেতু কাজ করবো বলে রাজনীতিতে নেমেছি, এই কার্যক্রম চলবে। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পছন্দ করি, তার সব সিদ্ধান্তকে আমি সঠিক মনে করি।
এর আগে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী হতে চেয়েছিলেন মাহি। তবে শেষমেশ এই আসনে নৌকার টিকিট পেয়েছিলেন জিয়াউর রহমান।
Leave a Reply