মমতাজকে শোকজ করলো নির্বাচনী তদন্ত কমিটি

মমতাজকে শোকজ করলো নির্বাচনী তদন্ত কমিটি

অনলাইন ডেস্ক


দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগে মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে শোকজ করেছে সংশ্লিষ্ট নির্বাচনী তদন্ত কমিটি।

শনিবার নির্বাচনী তদন্ত কমিটি হিসেবে মানিকগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ রেজমিন সুলতানা তাকে শোকজ করেন।

নোটিশে বলা হয়, আপনি সংসদীয় মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য পদ প্রার্থী হিসেবে স্থানীয় জনগণের সঙ্গে বিভিন্ন সময়ে সমাবেশের মাধ্যমে নৌকার পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। নির্বাচনের ৩ (তিন) সপ্তাহ আগে হওয়ায় তা নির্বাচন পূর্ব অনিয়ম হিসেবে গণ্য হচ্ছে।

আপনি ওই কার্যক্রমের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা-২০০৮ এর বিধি ১২ এর বিধান লঙ্ঘন করেছেন। নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের কারণে কেন আপনার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্তে নির্বাচন কমিশন বরাবর অনুসন্ধান রিপোর্ট প্রেরণ করা হবে না, তৎমর্মে আগামী ১৮ ডিসেম্বর দুপুর ১২টা সময় নির্বাচনী তদন্ত কমিটির কার্যালয়ে স্ব-শরীরে উপস্থিত হয়ে অথবা আপনার মনোনীত প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা প্রদান করবেন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme