অনলাইন ডেস্ক:
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, মশা বাড়ছে তাই ডেঙ্গুরোগীও বাড়ছে, বাড়ছে মৃত্যুও। এজন্য সবার আগে মশা মারতে হবে।
শনিবার দুপুরে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের ‘ডে’ উপলক্ষে আন্তঃবিভাগের বেশ কয়েকটি ইউনিট উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, ডেঙ্গুতে আর মৃত্যু দেখতে চাই না। ইতিমধ্যে সাতশ’র বেশি মৃত্যু হয়েছে। দুপুরে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মন্ত্রী আরো বলেন, পৃথিবীর অন্যান্য দেশে মশা নিধনে ভাল করে স্প্রে করেছে। কার্যকর ব্যবস্থা নিয়েছে। এজন্য মশা কমেছে। ওইসব দেশে ডেঙ্গু রোগীও কম, মৃত্যুও কম। মশা মারতে সিটি করপোরেশন, পৌরসভাকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। সকলে মিলে কাজ করলে করোনার মতো ডেঙ্গুও নিয়ন্ত্রন করা সম্ভব।
Leave a Reply