মানহানির ২ মামলায় তারেক রহমানকে অব্যাহতি

মানহানির ২ মামলায় তারেক রহমানকে অব্যাহতি

ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে মানহানির অভিযোগে দায়ের হওয়া দুটি মামলায় অব্যাহতি দিয়েছেন আদালত। একই সঙ্গে তারেকের নামে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা থেকেও অবমুক্তি দেওয়া হয়।

বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতের বেঞ্চ সহকারী মো. মঞ্জুরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে এদিন সংশ্লিষ্ট আদালত আসামির পক্ষে রিকল দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা থেকে অবমুক্তি দেন।

আদালত সূত্র জানায়, ২০১৪ সালে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রকিবুল ইসলাম রাকিব এবং সাবেক ছাত্রলীগ নেতা আশফাকুর রহমান শাওন বাদী হয়ে এই মামলা দুটি দায়ের করেন। দুটি মামলাতেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আসামি করা হয়। এরপর ২০১৫ সালে একটি এবং ২০১৭ সালে অপর মামলাটি আদালত খারিজ করে দেন। তবে মামলা খারিজ হয়ে গেলেও ওই দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল তারেক রহমানের নামে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme