মানুষের স্বাস্থ্যসেবায় ভয়-ভীতি মুক্ত থেকে কাজ করব: স্বাস্থ্যমন্ত্রী

মানুষের স্বাস্থ্যসেবায় ভয়-ভীতি মুক্ত থেকে কাজ করব: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক:


স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, মানুষের স্বাস্থ্যসেবায় ভয়-ভীতি মুক্ত থেকে কাজ করে যাব। শনিবার দুপুরে কক্সবাজার মেডিকেল কলেজ অডিটোরিয়ামে জেলায় কর্মরত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন জেলা ও বিভাগীয় পর্যায়ের চিকিৎসক, নার্স ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আমাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন মানুষের সেবা করার জন্য। আমি কোনো রাজনৈতিক নেতা নই, নির্বাচনও করিনি। মানুষের সেবায় আমি আমার কাজ নিরপেক্ষ ও ভয়ভীতিমুক্ত থেকে কাজ করে যাব।

সভায় জেলার স্বাস্থ্যসেবার মানোন্নয়নে নানা বিষয়ে দিকনির্দেশনা দেন স্বাস্থ্যমন্ত্রী। জেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে নিজ নিজ কর্মক্ষেত্রে সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ সাইমুম সরওয়ার কমল সভায় উপস্থিত থেকে কক্সবাজারে চিকিৎসাসেবা ও চিকিৎসা শিক্ষার মানোন্নয়নে জেলাবাসীর দাবি উপস্থাপন করেন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme