মানুষ মারা যায় এমন কীটনাশক স্প্রে করতে পারব না: তাজুল

মানুষ মারা যায় এমন কীটনাশক স্প্রে করতে পারব না: তাজুল

নিউজ ডেস্ক:

এডিস মশার বিস্তার রোধে সাধারণ মানুষের কাছ থেকে কিছুটা সাড়া মিলছে। কিন্তু যে পর্যায়ের জনসম্পৃক্ততা প্রয়োজন তা পাওয়া যাচ্ছে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। তিনি বলেন, পৃথিবীতে যত মশা মারার কার্যকর ওষুধ আছে, সেগুলো ব্যবহার করা হচ্ছে। এমন কীটনাশক স্প্রে করতে পারব না, যে মশা মারতে গিয়ে মানুষ মরে যায়।

আগামী ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ‘জাতীয় স্থানীয় সরকার দিবস’ উপলক্ষে বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তাজুল ইসলাম বলেন, সরলভাবে বলি- আমাদের সব মানুষকে এ ব্যাপারে সতর্ক হতে হবে। আপনার বাড়িতে, আমার বাড়িতে যদি মশা না পাওয়া যায়, তাহলে কি দেশে মশা থাকবে। আমার বাড়ি তো আমি পরিষ্কার রাখতেই পারি।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme