বিনোদন ডেস্ক:
পুত্র সন্তানের মা হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু। তবে একটি নয়, তার কোলজুড়ে এসেছে জমজ সন্তান। গত ৮ নভেম্বর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে অভিনেত্রী সন্তানের জন্ম দেন বলে জানিয়েছেন পরিচালক চয়নিকা চৌধুরী।
এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, আমাদের ড: সুমাইয়া শিমু। এই চমৎকার মেয়েটি জীবনের সবচেয়ে মধুরতম অধ্যায় প্রবেশ করেছে। শিমু সম্প্রতি যমজ পুত্র সন্তানের মা হয়েছে ৮ নভেম্বর।
অনেক অভিনন্দন তোমাকে শিমু। জানি মা হিসাবেও তুমি হবে অনন্য। সোনাবাবাদের জন্যে অনেক আশির্বাদ আর তোমার জন্যে ভালোবাসা। অনেক ভালোবাসি।
শিমুর টেলিভিশন নাটকে অভিষেক হয় ১৯৯৯ সালে ‘এখানে আতর পাওয়া যায়’ নাটক দিয়ে। কাজের স্বীকৃতি স্বরূপ অনেক পুরস্কারও জিতেছেন তিনি। ২০১৫ সালের ২৮ আগস্ট নজরুল ইসলামের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।
Leave a Reply