যুক্তরাষ্ট্র থেকে চট্টগ্রাম বন্দরে এল ৫৬ হাজার ৮৯০ টন গম

যুক্তরাষ্ট্র থেকে চট্টগ্রাম বন্দরে এল ৫৬ হাজার ৮৯০ টন গম

ফাইল ছবি

যুক্তরাষ্ট্র থেকে ৫৬ হাজার ৮৯০ টন গম নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। বাংলাদেশ ও মার্কিন সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) আলোকে নগদ ক্রয় চুক্তি নম্বর জিটুজি-২-এর অধীনে এসেছে এ চালান।

খাদ্য মন্ত্রণালয় সূত্র জানায়, জিটুজি-২ চুক্তির আওতায় মোট ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে। এর মধ্যে প্রথম চালানে ৫৬ হাজার ৮৯০ মেট্রিক টন গম দেশে পৌঁছেছে। এই চালানের গমের মধ্যে ৩৪ হাজার ১৩৪ মেট্রিক টন চট্টগ্রাম বন্দরে এবং অবশিষ্ট ২২ হাজার ৭৫৬ মেট্রিক টন মোংলা বন্দরে খালাস করা হবে।

এর আগে জিটুজি-১-এর চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে মোট ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হয়েছে।

জাহাজে সংরক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। পরীক্ষা শেষে দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme