যেভাবে ঈদ কাটবে খালেদা জিয়ার

যেভাবে ঈদ কাটবে খালেদা জিয়ার

পুরনো ছবি

নিউজ ডেস্ক:


শারীরিক অসুস্থতা নিয়ে গুলশানের বাসা ফিরোজা’য় ঈদ উদযাপন করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ঈদের দিন সকালে ছোট ভাইসহ কয়েকজন নিকট আত্মীয় বাসায় আসবেন, তাদের নিয়ে ঈদের সময় কাটাবেন তিনি। রাতে দলের সিনিয়র নেতারা ঈদের সালাম জানাতে আসবেন ফিরোজায়।

বিএনপি চেয়ারপারসনের চিকিৎসক দলের সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা বলতে গিয়ে এসব কথা জানান।

তিনি বলেন, ম্যাডাম অসুস্থ, গুলশানের বাসায় মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসাধীন। বোর্ডের চিকিৎসকদের সার্বক্ষণিক মনিটরিংয়ে আছেন তিনি। ঈদের দিনে ঢাকায় উনার যেসব নিকট আত্মীয়-স্বজন আছেন উনারা বাসায় দেখা-সাক্ষাত করতে আসবেন। তাদের নিয়ে সময় কাটাবেন ম্যাডাম। লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনার ছেলে তারেক রহমান, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ভার্চুয়ালি কথা বলবেন। উনার এবারকার ঈদটা এ রকমই ।

এর আগের কয়েকটি ঈদে লন্ডন থেকে খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শার্মিলা রহমান সিঁথি এবং তার দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমান ঢাকায় এসেছিলেন। খালেদা জিয়া তাদের নিয়ে ঈদ উদযাপন করেছেন। এবার তাদের কেউ আসেননি।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme