যে কারণে ব্রাজিল দল থেকে বাদ পড়লেন আন্তনি

যে কারণে ব্রাজিল দল থেকে বাদ পড়লেন আন্তনি

অনলাইন ডেস্ক:

বেক প্রেমিকাকে নির্যাতনের অভিযোগ উঠেছে আন্তনির বিরুদ্ধে। এ কারণে ব্রাজিল দল থেকে বাদ পড়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের উইঙ্গার।

বলিভিয়া ও পেরুর বিপক্ষে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের ব্রাজিল স্কোয়াডে ছিল আন্তনির নাম। কিন্তু তার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে, তার সঠিক তদন্ত হওয়া প্রয়োজন বলে জানিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন। ফলে দল থেকে বাদ দেওয়া হয়েছে তাকে। আন্তনির বদলে ব্রাজিল ডাক পেয়েছেন আর্সেনালের স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস।

এর আগে গতকাল সোমবার ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ইউওএল’ আন্তনির সাবেক প্রেমিকা গ্যাব্রিয়েলার অভিযোগটি প্রকাশ্যে আনে। এরইমধ্যে সাও পাওলো এবং গ্রেটার ম্যানচেস্টারের পুলিশ অভিযোগের তদন্ত শুরু করেছে। যদিও আন্তনি নিজে অভিযোগ অস্বীকার করেছেন।

সামাজিক যোগাযোগের মাধ্যমে আন্তনি লিখেছেন, ‘আমি শান্তভাবে বলছি, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে সেগুলো মিথ্যা। যেসব তথ্য-প্রমাণ পেশ করা হয়েছে এবং পরবর্তীতে পেশ করা হবে, সেগুলোই দেখাবে যে আমি নির্দোষ। আমি বিশ্বাস করি, চলমান পুলিশি তদন্ত আমার নির্দোষ হওয়ার বিষয়টি প্রমাণ করবে।

আন্তনির বিরুদ্ধে অভিযোগ, গত ১৫ জানুয়ারি ম্যানচেস্টারের একটি হোটেল রুমে সাবেক প্রেমিকা কাভালিনকে নির্যাতন করেছেন। এক পর্যায়ে আন্তনি নিজের মাথা দিয়ে কাভালিনকে আঘাত করেন। যে কারণে কাভালিনের মাথা কেটে যায় এবং চিকিৎসা নিতে হয়। এমনকি তার বুকেও নাকি আঘাত করেন আন্তনি। এজন্য তার সিলিকন দিয়ে কৃত্রিমভাবে স্থাপন করা স্তনের ক্ষতি হয়েছে এবং আবার অস্ত্রোপচার করতে হয়েছে।

এদিকে আন্তনি এক বিবৃতিতে দাবি করেছেন, তার সঙ্গে সাবেক প্রেমিকার সম্পর্ক টালমাটাল অবস্থায় ছিল। কিন্তু এ কারণে কোনোপ্রকার শারীরিক আক্রমণ তিনি করেননি তিনি। গত জুনেও একবার আন্তনির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলেছিলেন তার সাবেক প্রেমিকা। তখনও অভিযোগ অস্বীকার করেছিলেন ব্রাজিলিয়ান তারকা।

অন্যদিকে আন্তনির বর্তমান ক্লাব ইউনাইটেডও এখনই কোনো মন্তব্য করতে রাজি হয়নি। এর আগে ক্লাবটির ফরোয়ার্ড ম্যাসন গ্রিনউডের বিরুদ্ধে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছিল। ছয় মাসের তদন্ত শেষে তাকে আলোচনার মাধ্যমে ক্লাবছাড়া করা হয়। ২১ বছর বয়সী ম্যাসনকে গত সপ্তাহে স্প্যানিশ ক্লাব গেতাফেতে ধারে খেলতে পাঠানো হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme