যে কারণে মুশফিকের সঙ্গে ঢাকায় সাকিবও

যে কারণে মুশফিকের সঙ্গে ঢাকায় সাকিবও

অনলােইন ডেস্ক:

এশিয়া কাপের মাঝপথেই পারিবারিক কারণে ঢাকায় ফেরার কথা ছিল বাংলাদেশের উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিমের। যে কারণে শনিবার স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শেষেই দেশে ফিরেছেন তিনি। এদিকে মুশফিকের সঙ্গে লাল-সবুজের ওয়ানডে কাপ্তান সাকিব আল হাসানও ঢাকায় ফিরেছেন। তবে সাকিবের ঢাকায় ফেরার কারণ এখনও অজানা।

এশিয়া কাপে সুপার ফোরে ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ আগামী ১৫ সেপ্টেম্বর। এ ক্ষেত্রে এর আগে কমপক্ষে চারদিন সময় রয়েছে। ধারণা করা হচ্ছে, এই সময়ে ঢাকায় সাকিবের কোনো কাজ রয়েছে, যে কারণে ঢাকায় ফিরেছেন ওয়ানডে অধিনায়ক।

অন্যদিকে মুশফিকের স্ত্রী সন্তানসম্ভবা। মূলত স্ত্রীর পাশে থাকতেই ঢাকায় ফিরেছেন মুশি।

জানা গেছে, আগামী ১৩ সেপ্টেম্বর আবারও একই সঙ্গে কলম্বো ফিরবেন সাকিব-মুশি। এরপর ভারতের বিপক্ষে এশিয়া কাপের সুপার ফোরে নিয়মরক্ষার ম্যাচে খেলবেন তারা।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme