রবিবার থেকে সারা দেশে মাধ্যমিক স্কুল ও কলেজের ক্লাস চলবে: মন্ত্রণালয়

রবিবার থেকে সারা দেশে মাধ্যমিক স্কুল ও কলেজের ক্লাস চলবে: মন্ত্রণালয়

ফাইল ছবি

নিউজ ডেস্ক:


সারাদেশের মাধ্যমিক পর্যায়ের স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে রবিবার থেকে ক্লাস চলবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শনিবার মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

 এর আগে তীব্র দাবদাহের কারণে বন্ধ থাকার পর শনিবার থেকে দেশের সব মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে যথারীতি ক্লাস শুরু হবে বলে জানায় শিক্ষা মন্ত্রণালয়।

 বৃহস্পতিবার (২ মে) মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

 পরে শুক্রবার (৩ মে) আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে চলমান তাপপ্রাহের কারণে আবহাওয়া অধিদফতরের আবহাওয়া পূর্বাভাসের ভিত্তিতে খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলার মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান শনিবার (৪ মে) বন্ধ থাকবে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme